Labels

Report Abuse

Menu

Skip to main content

করোনাকালে কেন সরকার কোটি কোটি টাকা দিয়ে সেট্রাল ভিস্তা বানাচ্ছে।

 


২০২২ এ ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস পুরণ হবে। এই সময় বর্তমান ভারত সরকারের নতুন প্রকল্প তৈরি করেছে।  এই প্রকল্পে নতুন করে একটি রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রীর আবাসন সহ একটি নতুন পার্লামেন্ট তৈরি হবে। এই প্রকল্পটি তৈরি হচ্ছে প্রায় ২০ হাজার কোটি দিয়ে। এবং এই প্রকল্পটি বর্তমান করোনাকালে চালিয়ে যাওয়া হচ্ছে। 


 কিছু দিন আগে এই বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। কিন্তু সেই মামলাকে একবারে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় আগামী ডিসেম্বর মাসেই এই নতুন পার্লামেন্টের শিলান্যাস করবে প্রধানমন্ত্রী মোদি। 

বিরোধীদের দাবি এই করোনাকালে যখন দেশের ভ্যাকসিন ও অক্সিজেনের এত সমস্যা ঠিক এই সময় কি খুব জরুরী ছিল এই  সেন্ট্রাল ভিস্তা বানানো। 

এই বিষয়ে শিবসেনাও ভারত সরকারকে প্রশ্ন করেছে।  শুধু শিবসেনা নয় কংগ্রেস ও এর কড়া সমালোচনা করেছে।


সত্যি কি এই সময় প্রধানমন্ত্রীর এই প্রকল্প চালিয়ে যাওয়া উচিত? 

এই প্রকল্পের টাকা দিয়ে ভ্যাকসিন, অক্সিজেন কেনা যেত না। এত মানুষের প্রানের থেকেই কি সেন্ট্রাল ভিস্তা বেশি জরুরী । 

চলুন জানি ,

প্রধানমন্ত্রীর কাছে মানুষের থেকে সেন্ট্রাল ভিস্তা গুরুত্বপূর্ণ?  


প্রথমত এই দু বিষয় একদম ভিন্ন ভিন্ন। একজন প্রধানমন্ত্রীর বা একটি সরকারের একটি মাত্র কাজ হয় না। তাদের এক সাথে অনেক গুলো কাজ করতে হয়। বর্তমানে আমাদের দেশে ভ্যাকসিন ও অক্সিজেনের সমস্যার জন্য টাকা দায়ী নয়। এই সমস্যার জন্য সরকারের খারাপ নিয়ন্ত্রণ ও ভুল সময়ে অক্সিজেন ও ভ্যাকসিনের ওডার দেওয়া। যেই সময় ভারত সরকার কে ভ্যাকসিন ও অক্সিজেনের জন্য কোম্পানি গুলিকে ওডার দেওয়ার কথা সেই সময় না দিয়ে অনেক পরে ওডার দেয় যে কারনে বর্তমান দিনে এই অবস্থা। ভারত সরকার করোনার এই দ্বিতীয় ঢেউ এর জন্য একদমই প্রস্তৎ ছিল না।আর সেই সঙ্গে ভারত সরকারের খারাপ ম্যানেজমেন্টর জন্য এই অবস্থা। তার উপর বড়ো সরো কালো বাজারি হচ্ছে। 


☆ পুরাতন পার্লামেন্টর অসুবিধা.


পুরাতন পার্লামেন্টটি প্রায় ১০০ বছর হয়ে গেছে। এই সময় এই পার্লামেন্টটি বেশ পুরাতন হয়ে গেছে ও তার ধারন ক্ষমতাও বেশ কমে গেছে। পুরাতন পার্লামেন্টর লোকসভার ৫৫২ সিট, রাজ্যসভা ২৪৫ টি সিট ও সেন্ট্রাল হলে ৪৩৬ টি সিট রয়েছে। 


আমাদের দেশের জন সংখ্যা দিনে দিনে বাড়ছে আর এই মুহুর্তে  একজন MP ১.৫ মিলিয়ন মানুষকে উপস্থাপন করে আর বিশ্বে MP ১৪৫৮৮। যত দিন যাবে তত দিন জনসংখ্যা বৃদ্ধি পেতেই থাকবে। তাই এই সময় ভারত সরকারের প্রয়োজন আরও MP নিয়োগ করা। কিন্তু এই পুরাতন পার্লামেন্টটি আর বাড়ানো যাবে না। 

এর আগে এই পার্লামেন্টটি মোট তিনবার বাড়ানো হয়েছে, ১৯৭৫ 》 ২০০২ 》 ২০১৭ সালে। 

যার জন্য ভারত সরকারকে কয়েক কোটি টাকা। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকারের প্রয়োজন একটি নতুন পার্লামেন্ট। আর বর্তমান সরকার সেটাই করছে। 


এছাড়াও কিছু সংস্থার মতে আগামী দিনে ভারতে লোকসভার সিট বেড়ে ৮৮৮ হবে রাজ্যসভা সিট বেড়ে ৩৮৪ হবে। যার জন্য একটি নতুন পার্লামেন্ট এর খুবই প্রয়োজন। 



☆ সেন্ট্রাল ভিস্তা আর্থিক সাহায্য


 আমরা জানি বর্তমান সময়ে ভারতবর্ষের আর্থিক অবস্থা খুব একটু ভালো নয়। প্রায় সারা দেশে lockdown চলছে আর এই সময় অনেক মানুষই তাদের কাজ হারিয়েছে। তারা কিভাবে দিন কাটবে তা নিয়ে খুবই দুশ্চিন্তায় রয়েছে মানুষ। এই জায়গায় দাড়িয়ে এই প্রকল্পটি চালু থাকলে অনেক মানুষ নতুন কাজ পাবে। তাদের আর দুশ্চিন্তায় দিন কাটাতে হবে না। 


——————————☆☆☆☆———————


Comments