রাশিয়া-ইউক্রেন এর মধ্যে বর্তমানে কি চলেছে সেটা বলার প্রয়োজন হয়তো নেই কারণ আমরা সকলেই বর্তমান পরিস্থিতি টি জানি। আমরা সকলেই জানি যে রাশিয়া বিশ্বের ২য় শক্তিমান দেশ। যে দেশ এর কাছে এত নিউক্লিয়ার বোমা আছে যে যার দ্বারা গোটা বিশ্ব নষ্ট হতে পারে। তবে ইউক্রেনও রাশিয়ার কাছে মাথা নিচু করছে না। ইউক্রেন রাশিয়ার সমান চোখে চোখ রেখে লড়াই করছে। তবে রাশিয়ার শক্তির কাছে ইউক্রেনের শক্তি কিছুই নয়। আর এবার রাশিয়া থেকে খবর আসছে যে ইউক্রেন বর্তমানে ডার্টি বোমা তৈরি করছে। যদিও গোটা বিশ্বই রাশিয়ার এই অভিযোগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না। এর মূল কারণ রাশিয়া এর কাছে কোনো সঠিক প্রমাণ নেই।
তবে রাশিয়ার এই অভিযোগ ও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। রাশিয়া ঠিক যেমন তার অভিযোগটির প্রমাণ দিতে পারে নি কিন্তু অন্যদিকে রাশিয়ার অভিযোগটিও বেশ গুরুত্বপূর্ণ।
তবে এই প্রথমবার নয় এর আগেই অনেক বার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন অভিযোগ করে যে ইউক্রেন ডার্টি বোমা তৈরি করছে।
● কি এই ডার্টি বোমা? এটা কি নিউক্লিয়ার বোমার থেকেও বেশি ক্ষতিকর?
নিউক্লিয়ার বোমা তৈরি করা এতটাও সুবিধা নয়। নিউক্লিয়ার বোমা তৈরি করতে অনেক উচ্চ পর্যায়ের প্রযুক্তির প্রয়োজন হয়। আর নিউক্লিয়ার বোমা এক দু দিনে তৈরি হয় না এই নিউক্লিয়ার বোমা তৈরি করতে অনেক গবেষণার প্রয়োজন হয়। আর ইউক্রেনের মত একটি দেশের পক্ষে যা কখনোই সম্ভব নয়।
ডার্টি বোমা হল নিউক্লিয়ার বোমার ছোট ভাই । ডার্টি বোমা মূলত তৈরি করা হয় নিউক্লিয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যেসব রেডিয়েশন অ্যাক্টিভ বর্জ্য পদার্থ পাওয়া যায় তা দিয়ে ডায়নামাইট এর মত বিস্ফোরক কিছুর সাথে যুক্ত করে তৈরি করা হয়। ইউক্রেন যদি এই বোমা কখনো ফাটিয়েও দেয় তাহলে সেই ভাবে বেশি কিছু ক্ষতি না হলেও সেই বোমার সাথে রেডিয়েশন যুক্ত পদার্থ থাকার জন্য সেই গুলো মানব শরীরের জন্য বেশ ক্ষতিকর।
● এর আগে কি কখনো ইউক্রেনের কাছে নিউক্লিয়ার বোমা ছিল?
আমরা সকলেই জানি যে ইউক্রেন ১৯৯১ এর আগে USSR এর সঙ্গে যুক্ত ছিল। আর সেই সময় ও USSR এর কাছে নিউক্লিয়ার বোমা ছিল। তাই ইউক্রেন USSR এর সাথে থাকার জন্য তাদের কাছেও নিউক্লিয়ার বোমা ছিল। শুধু যে ইউক্রেনের কাছেই না বর্তমানে কাজাকিস্তান, উজবেকিস্তানের মত দেশ গুলির কাছেও নিউক্লিয়ার বোমা ছিল কিন্তু ১৯৯৪ সালে রাশিয়া এই বোমা গুলি তাদের বলে দাবি করায় তারা সেই এই নিউক্লিয়ার বোমা রাশিয়া কে ফিরিয়ে দেয়।
●আচ্ছা ইউক্রেন যদি সেই নিউক্লিয়ার বোমা না দিত তাহলে কি আজ ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে সেই নিউক্লিয়ার বোমা গুলো করতে পারত?
ইউক্রেন যদি নিউক্লিয়ার বোমা গুলি না দিত তাহলে ইউক্রেন সেই নিউক্লিয়ার বোমা রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে পারত না। তার কারণ সেই বোমা চালানোর সকল তথ্য রাশিয়ার কাছে ছিল। আর সেই তথ্য না জানলে সেই বোমা ব্যবহার করা যাবে না। তাই আজ যদি সেই বোমা গুলো ইউক্রেনের কাছে থাকত তাহলেও সেই নিউক্লিয়ার বোমা গুলো আজ নিষ্ক্রিয় হিসাবে ইউক্রেনের কাছে পড়ে থাকত।
● এর ফলাফল:-
রাশিয়ার এই অভিযোগ টি যদি ঠিক হয় তাহলে আগামী দিনে ইউক্রেন রাশিয়ার সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। আর এই বোমার সাহায্যে ইউক্রেন রাশিয়ার সৈনিক দের উপর প্রয়োগ করে তাদের উপর যথেষ্ট চাপ তৈরি করতে পারবে। আর রাশিয়ার সৈনিক তথাপি রাশিয়ার জনগণের উপর ভয়ের সৃষ্টি করবে।
অন্যদিকে অনেক রাজনীতি বিদ্য মনে করছেন যে এটা হয়তো রাশিয়ার একটু দুষ্টুমি। রাশিয়া সরাসরি ইউক্রেনের উপর নিউক্লিয়ার বোমা ফেলতে পারবে না, তাই রাশিয়া নিউক্লিয়ার বোমা হামলার কারণ হিসাবে এই ডার্টি বোমা কে দায়ী করবে।
Comments
Post a Comment